রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

পাকিস্তানে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন সাকিব

  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০৬ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃবর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলেও, তাকে নিয়েই পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশে না ফিরে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। অনুশীলনও শুরু করেছেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে বিসিবি। যেখানে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে সাকিবকে।

সাকিব এতদিন দেশের বাইরে ছিলেন। যুক্তরাষ্ট্র ও কানাডায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন তিনি। পুরো দল দেশ থেকে পাকিস্তানে গেলেও সাকিব দুবাই হয়ে পাকিস্তানে পৌঁছেছেন। আগের দিন পাকিস্তানে পৌঁছে আজ অনুশীলনও শুরু করেছেন তিনি। সফরকারী দল এদিন গাদ্দাফি স্টেডিয়ামে স্কিল অনুশীলন করেছে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে দলের সবাই সুস্থ আছেন।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এরপর করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। এই টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com