সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন মিনি আক্তার ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ত্রিশালে পুলিশ–সাংবাদিক সমন্বয় জোরদারে মতবিনিময় সভা ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল মিথ্যা ফেসবুক পোস্টের বিরুদ্ধে সতর্কতা, জেলেদের সংগঠিত করার আহ্বান ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা জাতীয় সংসদে পাস নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল–২০২৬ পাস: সুরক্ষা ও ন্যায় বিচারে নতুন দিগন্ত জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক

উত্তরায় বিএনপি-র অবস্থান কর্মসূচি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১০১ বার পঠিত

মাসুদ পারভেজ (উত্তরা) এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে উত্তরার বিভিন্ন সেক্টর এলাকায় শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচি চলছে। ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যারকারী খুনি হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেন। মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে উত্তরা ৯ নং সেক্টর অফিস,রাজলক্ষি এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। গতকাল বুধবার থেকে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।
বুধবার বিকাল থেকে তারা দলীয় অফিসের সামনে থেকে পাড়া মহল্লায় বিভিন্ন সড়কে শান্তি মিছিল করেন। এসময় উত্তরার সিনিয়র বিএনপি নেতারা জানান, খুনি হাসিনার ফাঁসি ও তার দোসরদের বিচারের দাবিতে তাঁরা ১৪ই আগষ্ট বুধবার বিকাল থেকে শুরু করে ১৫ আগষ্ট বৃহস্পতিবার সারাদিন উত্তরা এলাকার বিভিন্ন থানা,ওয়ার্ড ও ইউনিট অফিসের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি, যুবদল,ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবে। সরেজমিনে দেখা যায়, আজ বৃহস্পতিবার মহানগর উত্তর বিএনপির সিনিয়র নেতা আকতার হোসেন, মুকুল সরকার, জাহাঙ্গীর বেপারী,আহসান উল্যাহসহ উত্তরখান থানার ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আশ্রাফ , উত্তরখান থানা বিএনপি-র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ, রবিউল হক মিয়া বাবু, ছফিল ভূইয়া ও জহিরুল ইসলামের নেতৃত্বে উত্তরখান হেলাল মার্কেট ও মাজার চৌরাস্তা থেকে শান্তি মিছিল করা হয়। এছাড়াও আজ বৃহস্পতিবার সকাল থেকে উত্তরার হাউজ বিল্ডিং, জসিমউদদীন উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর,আসকোনা, তুরাগ, খালপাড়, কামারপাড়া, দলিপাড়াসহ বিভিন্ন থানা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র ব্যানারে শান্তি মিছিল করা হয়। মিছিল শেষে নেতা কর্মীরা দলীয় অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com