শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১১০ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদে অধিষ্ঠিত হওয়ায় নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি শান্তিপূর্ণভাবে একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যত উত্তরণে তার ও সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

যুক্তরাজ্যের সময় অনুযায়ী গতকাল বুধবার (১৪ আগস্ট) ড. ইউনূসকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন,”বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনার নিয়োগ লাভকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।

তিনি আরো বলেন, আমরা আপনার ও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। কারণ এ সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ভবিষ্যতের পথে একটি শান্তিপূর্ণ উত্তরণের সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, জাতির সামনে বিদ্যমান একাধিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে।

তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে তার দৃঢ় ও স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে, যা আমাদের জনগণের মধ্যকার গভীর সম্পর্ক ও কমনওয়েলথ মূল্যবোধের দ্বারা সুদৃঢ় হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বন্ধুপ্রতীম দেশ হিসেবে আমরা সাম্প্রতিক কয়েক সপ্তাহে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত।

তিনি বলেন, আমরা ছাত্রদের এবং আরও অনেকের সাহসিকতাকে স্বীকৃতি দিয়েছি, যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যতের আহ্বান জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে শান্তি, আইন-শৃঙ্খলা ও সমৃদ্ধি পুনরুদ্ধারের লক্ষ্যে আপনার কাজে ব্রিটিশ সরকার আপনাকে সমর্থন করতে চায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com