শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

আগামীকাল রোববার শেখ হাসিনার সঙ্গে বৈঠক দ. কোরিয়ার প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৩১৪ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: তিনদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়ুন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান। এ সফরের মধ্য দিয়ে সিউলের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা যাচ্ছে।

লি নাক-ইয়ুনের এবারই প্রথম ঢাকা সফর। সফরকালে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া বাংলাদেশি এবং কোরিয়ান ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোরিয়ান কমিউনিটির সঙ্গে ডিনার করবেন তিনি। এই হোটেলেই অবস্থান করবেন লি নাক-ইয়ুন।

রোববার সকালে জাতীয় শহীদ স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। সেখান থেকে সাভার ইপিজেডে ইয়াংহোন হাইটেক স্পোর্টসওয়্যার পরিদর্শন করবেন। এরপর তিনি রাজধানীর মুগদাপাড়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ পরিদর্শন করবেন।

এদিন দুপুরেই কোরিয়ান ব্যবসায়ীদের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মধ্যাহ্ন ভোজ সারবেন। দুপুর ২টায় বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এবং বাংলাদেশ কোরিয়া বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

বিকেল চারটায় প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং সন্ধ্যা ছয়টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী।

দুই প্রধানমন্ত্রীর মধ্যকার আনুষ্ঠানিক বৈঠকে দু’দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর সম্মানে রোববার রাতে একটি ডিনার আয়োজন করেছেন শেখ হাসিনা।

সোমবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে বেলা ১১টায় ঢাকা ছাড়বেন লি নাক-ইয়ুন। বর্তমানে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্বাধীনতার পরে ১৯৭৩ সালে বাংলাদেশের কূটনৈতিক সুসম্পর্ক প্রতিষ্ঠা হয়। তবে ১৯৭৫ সালের শুরুর দিকে ঢাকায় নিজেদের প্রথম দূতাবাস স্থাপন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com