শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

গণঅভ্যুত্থান ব্যর্থ করতে ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল

  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে এখনও একটি মহল ষড়যন্ত্র করছে। এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। পরে একথা বলে মির্জা ফখরুল।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন দুপুর সাড়ে ১২টায় সংগঠনটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনোভাবে গোলোযোগের সঙ্গে জড়িত নয়। উপরন্তু আমরা চেষ্টা করছি সেটাকে বন্ধ করার। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে আরও বলতে চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ। সাম্য, সমঅধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই।

বিএনপি মহাসচিব বলেন, আমরা আজকে এখানে এসেছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। আমরা শপথ নিয়েছি, আজকে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংহত করবো।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া মুক্ত হয়েছেন। অন্য যারা এই গণতান্ত্রিক আন্দোলনে বন্দি হয়েছেন তাদেরও অনেকে মুক্ত হয়েছেন। কিছু এখনো বাকি আছে, আমরা সবার মুক্তির ব্যবস্থা করছি।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশীদ হাবিব, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসীন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com