শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১০৩ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন। তিনি ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৩ সেপ্টেম্বর থাইল্যান্ডে যাওয়ার সম্ভবনা রয়েছে।

২-৪ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৭ জাতির আঞ্চলিক জোট বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট) ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভারতসহ জোটের সব সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতারা যোগ দেবেন।

জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে রওনা হবেন এবং ৫ সেপ্টেম্বর ফিরবেন। ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তৃতা করবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরকে সামনে রেখে সম্প্রতি থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজীকে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com