শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান হাসনাত আব্দুল্লাহর

  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১০০ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃদেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে ‘র‌্যাপার’ কনসার্টটি স্থগিত করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অবস্থিত রাজু ভাস্কর্যে বৃহস্পতিবার (২২ আগস্ট) কনসার্টটি হওয়ার কথা ছিল।

বুধবার (২১ আগস্ট) দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ফেসবুকপোস্টে হাসনাত লেখেন, ‘দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজু ভাস্কর্যে আগামীকালের কনসার্ট স্থগিত করা হল। এখন বন্যার্তদের পাশে দাঁড়াবার সময়, সকলেই এগিয়ে আসুন।’

সমন্বয়ক হাসনাত এর আগের দিন ছাত্র-নাগরিকের এই অভ্যুত্থানে র‌্যাপারদের ভূমিকা উল্লেখ করে ‘র‌্যাপার’ কনসার্ট আয়োজনের কথা জানান। কিন্তু তার এই ঘোষণার পরদিনই স্থগিত করা হল কনসার্টটি।

প্রসঙ্গত, দেশের পূর্বাঞ্চলে ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে; ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর প্লাবিত হয়েছে। আশপাশের অন্তত ১০টি গ্রামে পানি প্রবেশ করেছে। বিচ্ছিন্ন রয়েছে প্রায় সকল ধরণের যোগাযোগ ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com