শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

মাদক মুক্ত সুস্থ্য সমাজ গঠনের লক্ষ্যে ফুটবললীগ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৪২৩ বার পঠিত

 

জেলা প্রতিনিধি ,ঈশ্বরদী: ঈশ্বরদীতে মাদক মুক্ত সুস্থ্য সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় যুব সম্প্রদায়ের পক্ষে আয়োজিত ফুটবল লীগের তৃতীয় পর্বের খেলা এ দল (রাশিয়া) ও বি দলের (জার্মানী) মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

১২ জুলাই বিকেলে মাজদিয়া স্কুল মাঠের এ খেলায় জার্মানী ৪-২ গোলে রাশিয়া দলকে পরাজিত করে। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় রাশিয়া দলের পক্ষে মঞ্জুর রহমান প্রথম গোল করায় খেলায় উত্তেজনা সৃষ্টি হয়। মাঠে জমাটবদ্ধ কাদা ও বৃষ্টির পানিকে উপেক্ষা করে খেলার ২০ মিনিটের মাথায় জার্মানী দলের মিজানুর রহমান দলের পক্ষে একটি গোল করে খেলায় সমতা ফিরে আনে। চরম উত্তেজনা পূর্ণ এ খেলায় শেষ পর্যন্ত জার্মানী ৪-২ গোলে বিজয়ী হয়।

এর আগে ঈশ্বরদী টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বলে কিক মেরে খেলার উদ্বোধন করেন। এসময় এলাকার বিশিষ্ট সমাজ সেবক ছমির উদ্দীন খান, আবুল কাশেম খান ও ব্যবসায়ী সাইদুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com