সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সূর্যমুখি চাষ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় শিশুসহ নিহত ৩ ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে প্রসবে তিন সন্তানের জন্ম দিলেন মাতা এক বিরল চিকিৎসার সাফল্য। শ্রীপুরে মেয়াদত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা কলকাতার ভূমিপুত্র দিল্লিতে কর্মরত পরিবেশপ্রেমী শহরের বাগান করে সবুজায়নের বার্তা দিচ্ছেন করে নিয়োগ দুই দশক ধরে সরকারি বেতন আত্মসাৎ,তদন্তের দাবি জোরালো খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি পালন

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের স্ত্রীর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

বিনোদন প্রতিবেদকঃ বরেণ্য নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদের স্ত্রী গওহর আরা মামুন মারা গেছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছে পরিবার।

তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন নাট্যকর্মী সাম্য রহমান। তিনি জানান গওহর আরা মামুন বেশকিছু দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি বার্ধক্যজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন।

আজ (১৮ সেপ্টেম্বর) বুধবার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে নামাজে জানাজার পর গওহর আরা মামুনকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, মামুনুর রশীদ ও গওহর আরা মামুন দম্পতির এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com