মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি: উপদেষ্টা নাহিদ

  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

ফেনী প্রতিনিধিঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি। এ রকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

শনিবার (২১ সেপ্টেম্বর) ফেনীর ছাগলনাইয়ার রাধানগরের দক্ষিণ আন্ধারমানিক এলাকায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, সাময়িকভাবে কিছু জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল। কিন্তু সেটিকে অতিরঞ্জিত করে বলা হচ্ছে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ রকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। পার্বত্য চট্টগ্রাম বা কোনো এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এমন প্রমাণও কেউ দেখাতে পারবে না।

নাহিদ বলেন, ‘পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই। সেই সঙ্গে দেশকে অশান্ত করার বহুমুখী ষড়যন্ত্র চলছে। রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।’

ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘ত্রাণ কার্যক্রম সন্তোষজনকভাবে হয়েছে। পুনর্বাসন কার্যক্রমও চলমান আছে। আশা করছি, সবাই ঘর পাবে। কেউ গৃহহীন থাকবে না।’

এ উপদেষ্টা আরও বলেন, ‘এটি (বন্যা) ভারতের উজানের পানিতে সৃষ্টি হয়েছে। আমরা আগেও বলেছি, ভারত যা করেছে, তা ঠিক হয়নি।’

এ ছাড়াও জেলার ফুলগাজীর জগতপুরেও বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com