সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে প্রসবে তিন সন্তানের জন্ম দিলেন মাতা এক বিরল চিকিৎসার সাফল্য। শ্রীপুরে মেয়াদত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা কলকাতার ভূমিপুত্র দিল্লিতে কর্মরত পরিবেশপ্রেমী শহরের বাগান করে সবুজায়নের বার্তা দিচ্ছেন করে নিয়োগ দুই দশক ধরে সরকারি বেতন আত্মসাৎ,তদন্তের দাবি জোরালো খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি পালন দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান সরকারের যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী

বাল্যবিয়ে-শিশুশ্রম দূর করতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে: ক্রীড়া উপদেষ্টা

  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাল্যবিয়ে এবং শিশুশ্রম দূর করতে দেশব্যাপী খেলাধুলার প্রসার ঘটানোর বিকল্প নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল ইউনিসেফের প্রতিনিধিদের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘প্রান্তিক পর্যায়ের শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে ক্রীড়া এবং জীবনমুখী শিক্ষায় সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে সরকার।

এছাড়া সাক্ষাৎকালে শিশুশ্রম, বাল্যবিয়ে, শ্রম আইন, শিশু-কিশোরের মানসিক বিকাশ, নারীদের শিক্ষা, নারীর প্রতি সহিংসতাসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, ইউনিসেফের শিশু সুরক্ষা শাখার প্রধান নাটালি ম্যাকক্যুলি, ইউনিসেফের শিশু সুরক্ষা শাখার ম্যানেজার ইলিজা কল্পনা, শিশুর সুরক্ষা বিশেষজ্ঞ মনিরা হাসান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com