সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক মাহদী আমিন ও ছালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বর্ষবরণ হবে বৈশাখী শোভাযাত্রা নামে : সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ মোটরসাইকেল শোভাযাত্রা করায় বিএনপি নেতা খোকনকে শোকজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে নোয়াখালী নিজ সংসদীয় আসনে মোটরসাইকেল শোভাযাত্রা করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে শোকজের চিঠি পাঠানো হয়েছে। জানা যায়, সম্প্রতি নোয়াখালীতে তার নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়েছে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, কেন দলীয় নির্দেশনা অমান্য করে খোকন মোটরসাইকেল শোভা করেছেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে মাহাবুব উদ্দিন খোকনকে একাধিকবার ফোন করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় দপ্তর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com