শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

ঢাকায় জলাধার-পার্ক সংরক্ষণে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে: পরিবেশ উপদেষ্টা

  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার ২৩টি জলাধার ও পার্ক সংরক্ষণে করে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা আছে সরকারের। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও বন ভবনে বিগত ১০০ বছরের ঢাকা শহরের নগর প্রতিবেশ নিয়ে মতবিনিময় কর্মশালায় তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকার কোন নগর দর্শন নেই। যে যেভাবে পেরেছে লুটেপুটে খেয়েছে। মাত্র ৪ শতাংশ জলাশয় আছে ঢাকায়। এটা খুবই বিপদজনক। তাই ঢাকাকে বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে। এখন না করতে পারলে আর পারা যাবে না।

তিনি বলেন, দেশ স্বাধীনের পর ঢাকা মহানগরী নিয়ে কেউ ভেবেছে কি না, জানা নেই। ঢাকায় কতটি খাল-জলাশয় আছে তা নির্ধারণ করে সঠিক ব্যবস্থাপনার মধ্যে আনতে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা ভাবছি। এখন কোন কর্মপরিকল্পনা নেই তাই এটি জরুরি।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, জলাশয় ফিরিয়ে আনা খুব সহজ ছিল না। জলাশয় ভরাট বন্ধ করার উদ্যোগ না নিয়ে লেকসিটির অনুমোদন দিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com