মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

শাকিবের সঙ্গে যুক্ত হলেন সিয়াম

  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

বিনোদন প্রতিবেদকঃ ঢাকাই সিনেমার দুজনই নামকরা অভিনেতা। একজনকে ঢালিউড কিং হিসেবে ডাকা হয় অন্যজনও দর্শকের হৃদয়ে বেশ জায়গা করে নিয়েছেন। বলা হচ্ছে শাকিব খান ও সিয়াম আহমেদের কথা। সম্প্রতি দুজনের একটি হাস্যোজ্জল ছবি ভেসে বেড়াচ্ছে নেট পাড়ায়।

রুপালি পর্দার সবচেয়ে হিট নায়কও শাকিব। তাই ভক্তরা যতোই তর্কে জড়াক কিংবা যার যার প্রিয় নায়ককে এগিয়ে রাখার বাহাস করুক শাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বরং তাকে প্রেরণা হিসেবেই গ্রহণ করেন সিয়ামেরা। অনেক সিনেমাপ্রেমীরাই প্রত্যাশা করেন শাকিব খান তার পরবর্তী নায়কদের নিয়ে একসঙ্গে সিনেমা করুন। মাঝেমাঝে অবশ্য অনেককে দেখাও যায় ঢালিউড সুপারস্টারের সঙ্গে। সেইসব সিনেমা সবসময়ই থাকে আলোচনায়।

সেই ভাবনা থেকেই শাকিবের সঙ্গে সিয়ামের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে দুই প্রজন্মের ‍দুই নায়ককে একসঙ্গে দেখা গেছে। যা বেশ কৌতুহলের জন্ম দিয়েছে তাদের ভক্তদের মনে। সিনেমাপ্রেমীরাও ভাবছেন- ঘটনা কি?

ছবিটির সম্পর্কে খোঁজ নিতে গিয়ে পাওয়া গেল আরও কিছু ছবি। সেগুলো দেখে নিশ্চিত হওয়া গেল কোনো সিনেমা নয়, শাকিব-সিয়াম এক হয়েছেন বাণিজ্যিক একটি চুক্তিতে।

একটি প্রসাধন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন শাকিব খান। সেই প্রতিষ্ঠানেরই দূত হিসেবে যুক্ত হলেন সিয়াম আহমেদ। আর ভাইরাল ছবিটিও সে সূত্রেই তোলা।

জানা যায়, গত ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটিতে চুক্তিবদ্ধ হন। চুক্তিস্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন আরেক নায়ক মামনুন হাসান ইমনও। এর আগে পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, তানজিন তিশা, কেয়া পায়েল, সাবিলা নূরের মতো তারকারা শাকিবের কোম্পানির প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন।

তাদের পর এবার যুক্ত হলেন অভিনেতা সিয়াম। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানাবে শাকিব খানের কোম্পানি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com