সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু চাঁদের কক্ষপথে আর্টেমিস, ১৯৭২-এর পর প্রথম চন্দ্রপরিক্রমার অপেক্ষা পাকুন্দিয়ায় তুলার গুদামে আগুনে ক্ষতি ২০ লাখ টাকা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এয়ার এশিয়া এক্স বাড়াচ্ছে ভাড়া, কমাচ্ছে ফ্লাইট স্ট্রবেরি চাষে মামুনের সফলতায় উদ্বুদ্ধ টাঙ্গাইলের তরুণরা একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে স্ট্যাম্পে বন বিভাগের জমি বিক্রি ও নেপথ্যে আমিন ভাঙ্গারি চক্র নির্বিকার প্রশাসন বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধের ধাক্কায় নিভে যাচ্ছে কায়রোর রাত কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী

আবারো চোট, কতদিন মাঠের বাইরে থাকবেন নেইমার?

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ দীর্ঘ এক বছরের ইনজুরি থেকে ফিরে আল হিলালের হয়ে এটি ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমারের দ্বিতীয় ম্যাচ। ৫৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি, তবে খেলার শেষ তিন মিনিটে বলের জন্য ঝাঁপিয়ে পড়ার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

গত ২১ অক্টোবর এক বছরেরও বেশি সময় পর মাঠে ফেরেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বদলি নেমেছিলেন কিছুক্ষণের জন্য। কিন্তু প্রত্যাবর্তনের পর গত সোমবার দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

নেইমারের ক্লাব সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল হিলালের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় নেইমারকে এবার অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

আল হিলালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘স্ক্যানে নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। তিনি চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, তাতে (মাঠে ফিরতে) ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে।’

নেইমারের ইনজুরির বিষয়ে আল হিলাল কোচ হোর্হে জেসুস বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এটা সহজ কোনো চোট নয়। সে (নেইমার) মনে হয় পেশির চোটে ভুগছে, এটা হাঁটুর চোট নয়।

নেইমার ইনজুরিতে পড়ে লম্বা সময় মাঠের বাইরে থাকায় তাকে সৌদি প্রো লিগের এই মৌসুমে নিবন্ধন করায়নি আল হিলাল। আপাতত তিনি খেলতে পারবেন এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতে। এই আসরে আল হিলালের পরের ম্যাচ আগামী ২৬ নভেম্বর, কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে। আল হিলালের সঙ্গে তার চুক্তির মেয়াদ ফুরাবে আগামী বছরের জুনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com