মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

মা হতে চান অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত টিভি সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। গত ৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। সিরিজে সামান্থার চরিত্রের নাম ‘হানি’। সিরিজের গল্পে নাদিয়া নামের একটি কন্যা সন্তান রয়েছে অভিনেত্রীর। সামান্থার কন্যা চরিত্রে অভিনয় করেছেন কাশভি মজুমদার। মা-মেয়ের অভিনয় ব্যাপক সাড়া ফেলে দর্শকমহলে। মূলত এ কারণেই সামান্থার মা হতে চাওয়ার প্রসঙ্গটি উঠে আসে।

ভালোবেসে ২০১৭ সালের ৬ অক্টোবর নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা রুথ প্রভু। শুরুতে দাম্পত্য জীবন ভালো কাটলেও হঠাৎ তাদের সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর। অবশেষে ২০২১ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির।

এরপর নাগা দ্বিতীয় বিয়ে করে নতুন জীবন শুরু করলেও এখনও সিঙ্গেলই রয়ে গেছেন সামান্থা। বর্তমানে অভিনেত্রীর জীবনে কেউ নেই। কিন্তু তবুও মা হওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে সামান্থা বলেন, আমি সবসময়ই মা হতে চেয়েছি। সত্যি এটা অসাধারণ একটি অভিজ্ঞতা। আমিও মা হওয়ার অপেক্ষায় আছি। মানুষ প্রায়ই বয়স নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু আমি মনে করি, জীবনে এমন কোনো সময় নেই যখন মা হওয়া যায় না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com