শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে জাগপার শ্রদ্ধা

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক দল-জাগপা।

জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান আজ দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানান।

এ সময় তিনি বলেন, ‘সাম্যের দেশ ও বিশ্ব গড়ে তুলতে বৈষম্যবিরোধী, স্বাধীনতা ও মানবকল্যাণের পক্ষে কাজ করেছেন ভাসানী। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের নির্যাতিত মানুষের নেতা ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার পরও দেশ স্বাধীনের পরে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান জানানো হয়নি। জাতীয় নেতার মর্যাদার পাশাপাশি, মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com