সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সৌজন্য সাক্ষাৎ আজ

  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য নবনিযুক্ত ৬ সদস্যের অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নবনিযুক্ত এই অনুসন্ধান কমিটির বুধবার সন্ধ্যা সোয়া ছয়টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের নিয়োগ আইন, ২০২২’-এর ধারা ৩ মোতাবেক প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের নিয়োগদানের জন্য আইনের বর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণের নাম সুপারিশ করার লক্ষ্যে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর এই অনুসন্ধান কমিটির সভাপতিত্ব করবেন। ইসি পুনর্গঠনে অনুসন্ধান কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি একেএম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

অনুসন্ধান কমিটির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন গত ৩১ অক্টোবর প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশন নিয়োগ আইন ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যবিধি সম্পন্ন করবেন। সেক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com