সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

সচিবালয়ে অফিস করেছেন প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ বুধবার (২০ নভেম্ববর) প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দেন তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এরপরই সচিবালয়ের ৬নং ভবনের উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।  এরইমধ্যে প্রধান উপদেষ্টা বৈঠকে যোগ দিয়েছেন।

প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে পারবে, এমন প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ আজকের বৈঠকে উপস্থাপন করা হয়েছে।

প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সচিবালয়সহ আশেপাশের এলাকাতেও রয়েছে এ নিরাপত্তা।

আজকে উপদেষ্টা, সচিব, ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না অন্য কোনো গাড়ি। এদিন দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com