সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজারহাটে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে দশ দিনব্যাপী ‘তারুণ্যের বইমেলা’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে বোয়িং ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদের অধিবেশন শুরু চাঁদের কক্ষপথে আর্টেমিস, ১৯৭২-এর পর প্রথম চন্দ্রপরিক্রমার অপেক্ষা পাকুন্দিয়ায় তুলার গুদামে আগুনে ক্ষতি ২০ লাখ টাকা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এয়ার এশিয়া এক্স বাড়াচ্ছে ভাড়া, কমাচ্ছে ফ্লাইট স্ট্রবেরি চাষে মামুনের সফলতায় উদ্বুদ্ধ টাঙ্গাইলের তরুণরা একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে স্ট্যাম্পে বন বিভাগের জমি বিক্রি ও নেপথ্যে আমিন ভাঙ্গারি চক্র নির্বিকার প্রশাসন বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন হেম্প

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আজ মাঠে নামবে বাংলাদেশ। এরপর মাঠে গড়াবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু এই সিরিজে দলের সঙ্গে নেই ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তাই এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন তিনি।

সিরিজ চলাকালে দলের সঙ্গে হেম্পের না থাকা নিয়ে স্পষ্ট করে বিসিবি থেকে কিছু জানানো হয়নি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেক্ষেত্রে জাতীয় দলে হেম্পকে আর দেখা যাবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

তবে আপাতত বাংলাদেশেই আছেন হেম্প। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে ক্রিকেটারদের দেখভাল করবেন। এ কারণে আজ শুক্রবার সিলেটে যাচ্ছেন হেম্প। সেখানে পৌঁছে আগামীকাল খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের মধ্যকার ষষ্ঠ রাউন্ডের ম্যাচ মাঠে বসে দেখবেন তিনি।

সিলেট যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন হেম্প নিজেই। এই ব্যাটিং কোচ বলছিলেন, ‘সবকিছু ঠিক আছে, আজ সিলেট যাচ্ছি। সেখানে পৌঁছে এনসিএলের খেলা দেখবো। আপতত এনসিএল দেখবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com