শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

দক্ষতা ও নৈতিকতা দিয়ে কাজ করার আহ্বান বিসিএস প্রশাসন কর্মকর্তাদের

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৩৭৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, জনগণকে উন্নত সেবা প্রদান ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের যথাযথ বাস্তবায়নে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিকতা, দায়বদ্ধতা ও উদ্ভাবনী শক্তির সমন্বয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মিলন ২০১৯’ উপলক্ষে আজ (বুধবার) এক বাণীতে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মিলন ২০১৯’ উপলক্ষে রাষ্ট্রপতি বিসিএস (প্রশাসন) ক্যাডারের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, জনগণের সাথে সরকারের সেতুবন্ধন সৃষ্টিসহ দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে একটি দক্ষ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই। সরকারের কেন্দ্রীয় পর্যায়ে কর্মপরিকল্পনা ও নীতি প্রণয়ন এবং তৃণমূল পর্যায়ে তার সফল বাস্তবায়নসহ ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলার উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে একটি জনমুখী প্রশাসনিক ব্যবস্থা গঠনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ নিরন্তর প্রয়াস অব্যাহত রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com