রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে জব্দকৃত এক হাজার পিস ইয়াবা ধ্বংস করলো ইউপিডিএফ ৩নং বহরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আব্দুস সামাদ সুমন নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশের দৃঢ় প্রতিজ্ঞা ‎পিরোজপুর সদর উপজেলায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন India’s safe National motherhood day observed in West Bengal জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা

অ্যাডভোকেট সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস

  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের  প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ত্রিমুখী সংঘর্ষ চলাকালে হত্যাকাণ্ডের শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তার জানাজায় অংশ নিতে চট্টগ্রামে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ।

এদিকে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত পাঁচ জনসহ অন্তত ২০ জনকে আটক করেছেন কোতোয়ালী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com