শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কাজী শুভর ‘ভাগ্যে আমার ভালোবাসা নাই’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

বিনোদন ডেস্কঃ সম্প্রতি আই মিউজিক এন্টারটেইনমেন্ট ব্যানারে নির্মিত হলো নতুন মিউজিক ভিডিও ‘ভাগ্যে আমার ভালোবাসা নাই’। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব।পাশাপাশি ভক্ত-শ্রোতাদের জন্য নিয়মিত আয়োজনে বিভিন্ন ঘরানার গান উপহার দিয়ে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই গায়ক নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন।

সম্প্রতি গাজীপুরের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন নাঈম ও এস কে আয়াত। চলচ্চিত্র নৃত্যপরিচালক রমজানের কোরিওগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন শাকিল আহমেদ।

সংগীতশিল্পী কাজী শুভ বলেন, রোমান্টিক কথামালায় গানটি সাজানো হয়েছে। বছরের শেষ দিকে এসে দর্শকরা দারুণ একটি গান পেতে যাচ্ছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।

পরিচালক শাকিল আহমেদ বলেন, এটি রোমান্টিক ঘরনার একটি মিউজিক ভিডিও । বড় আয়োজনে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, সকলের পছন্দ হবে।

আই মিউজিক এন্টারটেইনমেন্টের ব্যানারে খুব শিগগিরই রোমান্টিক কথামালার এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com