সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতার ফেসবুক পোস্টে আ’লীগ নেতার চেয়ারম্যান পদ ফেরানোর দাবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

বিজয়ের হার না মানা সেঞ্চুরিতে ঢাকার বিপক্ষে খুলনার জয়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদকঃ ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে জিতেছে খুলনা বিভাগ। এ দিন ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে তারা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিজয়ের ১০১ রানের ওপর ভর করে ৩ উইকেটে ১৮০ রান করে খুলনা।জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান করতে পারে ঢাকা।

খুলনার হয়ে ৬৭ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন বিজয়। ৯০ মিনিট উইকেটে টিকে থেকে ১০টি চার ও ৫টি ছক্কা হাঁকান খু্লনার এই ওপেনার।

বিজয়ের সঙ্গে লড়াই করেন নুরুল হাসান সোহান। ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটার। আজিজুল হাকিম তামিম ১৮ ও ইমরুল কায়েস ১৪ রানে আউট হন।

ঢাকা বিভাগের হয়ে লড়াই করেন তাইবুর রহমান ও মাহিদুল হাসান অঙ্কন। পঞ্চম উইকেটে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি করেও দলকে জয় উপহার দিতে পারেননি তারা। তাইবুর ৪১ বলে ৬৩ আর ২৩ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন অঙ্কন।

খুলনার হয়ে ৩ উইকেট শিকার করেন জাইদ উল্লাহ। ঢাকার হয়ে ২ উইকেট নেন নাজমুল ইসলাম অপু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com