সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ভেঙ্গে পড়লো উত্তরা আব্দুল্লাহপুরের অরক্ষিত বেইলি সেতু

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

উত্তরা সংবাদ দাতা হাফসা : উত্তরা আব্দুল্লাহপুর চৌরাস্তার ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি গভীর রাতে ভেঙে পড়েছে। জানা যায়, গতকাল শুক্রবার রাত ৩.৩০ মিনিটের সময় এঘটনা ঘটেছে। আবদুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের টি আই মোঃ মাসুম ইনকিলাবকে জানান গতকাল রাত ৩.৩০ মিনিটের সময় একটি ড্রামট্রাক বেইলি ব্রিজের ঝুঁকিপূর্ণ অংশ আব্দুল্লাহপুর অংশটি ভেঙে তুরাগ নদীতে পরে যায়। হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাত গভীর হওয়াতে সেখানে মানুষ চলাচল ছিল না,তাছাড়া গাড়ি চলাচল ও কম ছিলো। আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের হতাহত হয়নি।
বেইলি সেতুর সংস্থার ও মেরামত বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ফরহাদ হোসেন এ বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরবর্তী কয়েকদিনের মধ্যে কাজ শুরু হয়। স্থানীয়রা বলেন,পাঠক প্রিয় দৈনিক ইনকিলাব পত্রিকায় গত ২৩শে অক্টোবর বেইলি সেতুর করুণ দশা শিরোনামে সংবাদ প্রকাশের পর সেখানে কয়েক দিন কাজ করতে দেখা যায়। অদৃশ্য কারণে কাজ শুরুর এক সপ্তাহ পর আবার ও কাজ বন্ধ হয়ে যায়।উত্তরা আব্দুল্লাহপুরের বেইলি সেতু ভেঙ্গে পড়ার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রাজধানী ঢাকার প্রবেশপথ উত্তরা আব্দুল্লাহপুর।
তুরাগ নদীর উপর টঙ্গী আব্দুল্লাহপুর সড়কের ব্রিজের মাঝা মাঝি জায়গায় গর্ত হয়ে গেলে কর্তৃপক্ষ সেখানে জরুরি ভিত্তিতে ২টি বেইলি সেতু নির্মাণ করেন।পরবর্তীতে আরো ২টি বেইলি সেতু নির্মাণ করা হলে সেখানে যানচলাচলে জনদূর্ভোগ কিছুটা কমে আসে।

আব্দুল্লাহপুর ব্রীজের উপর নির্মিত ৪টি বেইলি সেতুর মধ্যে ২টি সেতু নষ্ট হয়ে গেলে সেখানে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এর ফলে যানবাহনের পাশাপাশি সেখানে পথচারী চলাচলে চরম অসুবিধা সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন হাজার হাজার গণপরিবহন, মালবাহী গাড়ি ও ভারি যানবাহন চলাচল করতে করতে প্রচন্ড চাপে বেইলি সেতুটি ঝুঁকি পূর্ণ হয়ে উঠেছে।

দীর্ঘদিন যাবত ঝুঁকি পূর্ণ বেইলি সেতুর মেরামত না করায় কর্তৃপক্ষের উপর অসন্তোষ প্রকাশ করছেন এখানকার স্থানীয়রা।

এ সময় স্থানীয়রা খুব দ্রুত আব্দুল্লাহপুর চৌরাস্তার উড়ালসড়কের কাজ ও বেইলি সেতু মেরামতের জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com