রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক সাংবাদিক পরিচয়ে ভাই বলায়, চটলেন কুড়িগ্রাম সদর উপজেলা এসিল্যান্ড ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক মাহদী আমিন ও ছালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বর্ষবরণ হবে বৈশাখী শোভাযাত্রা নামে : সংস্কৃতিমন্ত্রী কোহলি-ক্যালিসদের ক্লাবে রিজভি

জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে চাকরি দেওয়া হবে পুলিশে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭০ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের উদ্দেশে প্রথম পর্যায়ে পুলিশের বিভিন্ন ইউনিটে ১০০ জনকে কাজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি জানান, এক হাজার ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে। যারা ৩ থেকে ৪ ঘণ্টা ডিউটি করবে।

বিগত সরকারের বড় সমস্যা ছিল মানিলন্ডারিং উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যাংক থেকে কতো টাকা খোয়া গেছে। সব রিপোর্ট সিআইডিকে দ্রুত দিতে হবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে অনেকেই দেশ ত্যাগ করার সুযোগ পেয়েছেন, যার বড় কারণ ছিল সেসময় সরকার ছিল না। তবে সরকার গঠনের পর যারা দেশ ত্যাগ করেছেন তাদের বিষয়ে অধিক তদন্ত গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com