শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আটক ইরানি ট্যাংকার ছেড়ে দিল সৌদি

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৩৫৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: গত এপ্রিলে ইরানের যে তেল ট্যাংকারটি আটক করেছিল তা ছেড়ে দিয়েছে সৌদি আরব। কারিগরি ত্রুটির কারণে ‘হ্যাপিনেস-১’ নামের ওই ট্যাংকারটি জব্দ করে জেদ্দা বন্দরে আটকে রেখেছিল সৌদি কর্তৃপক্ষ। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

শনিবারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নাশ্যনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) ওই ট্যাংকারটি এবং সঙ্গে থাকা সব ক্রুকে দুটি টাগবোটের মাধ্যমে জেদ্দা থেকে ইরানের জলসীমায় ছেড়ে দেয়া হয়েছে। ট্যাংকারটি গত ১১ সপ্তাহ সৌদি বন্দরে আটক ছিল ।
এনআইটিসি বলেছে, গত ৩০ এপ্রিল সুয়েজ খালের উদ্দেশে যাত্রা করা তাদের মালিকানাধীন তেল ট্যাংকারটির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জব্দ করে সৌদির রয়্যাল নৌবাহিনী। তারা ট্যাংকারটি জব্দ করে জেদ্দা বন্দরে নিয়ে আটকে রাখে। প্রয়োজনীয় আইনি পদক্ষেন নেয়া হলেও এটি ছেড়ে দিতে অপারগতা প্রকাশ করছিল দেশটি।

তাসনিমের প্রতিবেদনে বলা হচ্ছে, ট্যাংকারটি জব্দ করার পর তার রক্ষণাবেক্ষণ ও মেরামত খরচ হিসেবে ইরানের কাছ থেকে এক কোটি ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তারা বলছে, ট্যাংকারের রক্ষণাবেক্ষণ বাবদ সৌদিকে প্রতিদিন ২ লাখ ডলার দিতে হত।

তবে জব্দ করলেও ট্যাংকারটিতে থাকা ২৬ জন ক্রু সদস্যের কারও কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। এদিকে ইরানের হরমুজগান প্রদেশের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে ‘স্টেনা ইমরো’ নামের একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করা নিয়ে তেহরান-লন্ডনের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com