শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হরমুজ সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগ প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ খুলনায় জাল টাকাসহ গ্রেফতার ২ কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫

নতুন বছরের প্রথম জয়েই ফাইনালে বার্সেলোনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। প্রথম সেমিফাইনালে মঙ্গলবার সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে লামিনে ইয়ামাল ও গাভির গোলে ২-০ ব্যবধানে জয় পায় হ্যান্সি ফ্লিকের দল। এ জয়ে ফ্লিকের অধীনে বড় কোনো ট্রফি জয়ের ৯০ মিনিটের দূরত্বে আছে কাতালান ক্লাবটি।

বুধবার (৮ জানুয়ারি) রাতে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের ১৭ মিনিটে গোল করে বার্সাকে লিড এনে দেন গাভি। কাল আলহান্দ্রো বালদের ক্রস থেকে বল জালে জড়িয়ে বার্সাকে এগিয়ে দেন তিনি। এরপর একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বার্সা। ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কাতালানরা।

বিরতি থেকে ফিরে ফের গোলের দেখা পায় বার্সা। ম্যাচের ৫২ মিনিটে গাভি দারুণ এক ডিফেন্সচেরা পাস দেন ইয়ামালকে। বল পায়ে ঘুরেই দারুণ ফিনিশ করেন ১৭ বছর বয়সী এ উইঙ্গার। গোল করে নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারের আদর্শ নেইমারের মতো উদযাপন করেন ইয়ামাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২ টায় দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফাইনালে এ ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে সুপার কাপে সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com