রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার কুড়িগ্রাম জেলা পরিষদে নতুন যাত্রার সুচনা। দায়িত্ব হস্তান্তর ইসরাইলে যুদ্ধবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ চারদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেডের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বান্দরবানে ৬৬৫ হতদরিদ্র পরিবারকে অর্থ সহায়তা

সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা

  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ বার পঠিত

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা রণিত রায়। হাসপাতাল থেকে সাইফ বাড়ি ফেরার আগেই সাইফের বাড়ি পৌঁছে যান রণিত রায় ও তার টিম। কারণ, এখন রণিতের নিরাপত্তা সংস্থা সাইফের পরিবারের সুরক্ষার দায়িত্ব পালন করবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বুধবার রাতে নিজ বাড়িতে আক্রমণের শিকার হওয়ার পর টানা ৫ দিন হাসপাতালে ছিলেন সাইফ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। আর তখনই তার সঙ্গে দেখা গেল একদল নিরাপত্তারক্ষী।

জানা গেছে, সাইফের উপর হামলার পর নিরাপত্তা সচেতন হয়েছে পুরো পতৌদি পরিবার। আর সেজন্যই এই দায়িত্ব পুরোপুরি কাঁধে নিলেন বলিউড অভিনেতা রনিত রায়।

রনিত রায়ের এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সি নামক নিজস্ব নিরাপত্তা সংস্থা রয়েছে। বলিউডসহ বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটিরাও রনিতের নিরাপত্তা সংস্থার শরণাপন্ন হন। তিনি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, করণ জোহরের মতো সমস্ত বলিউড তারকাদের নিরাপত্তা প্রদান করেন। এবার তার সংস্থা থেকে নিরাপত্তারক্ষী দেয়া হয়েছে সাইফ ও তার পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য।

এত দিন পর্যন্ত কোনরকম দেহরক্ষী সঙ্গে রাখতেন না সাইফ কিংবা কারিনা। কেবল কোন অনুষ্ঠানে গেলে তারা নিরাপত্তারক্ষী সঙ্গে রাখতেন। তবে হামলার ঘটনার পর নিরাপত্তা সচেতন হয়েছে গোটা পরিবার। রনিতের নিরাপত্তা সংস্থা নিরাপত্তা দেবে সাইফ, কারিনা এবং তাদের পরিবারকে। সাইফ আলি খান হাসপাতাল থেকে বাসায় ফেরার পর অভিনেতা রনিতকেও তার সাথে দেখা গেছে।

পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় রনিত বলেন, ‘আমরা সাইফের জন্য এখানে আছি। ও এখন ভালো আছেন।

প্রসঙ্গত, হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় সাইফের সঙ্গে দেখা করতে আসেন প্রচুর মানুষ। শর্মিলা ঠাকুর, কারিনা কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খানসহ অন্যান্য ঘনিষ্ঠরাও প্রতিদিন হাসপাতালে এসেছেন সাইফকে দেখতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com