বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখল রোধে অভিযান চট্টগ্রামে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব,ফসলি জমি ধ্বংসের মুখে—প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বান্দরবানের লামায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মুখ চেপে নির্যাতনের অভিযোগ মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী ১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিগত সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

সেনাবাহিনী প্রধান এবার ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৭২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যুদ্ধাপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান।

অভিষিক্ত হয়ে সেনাপ্রধান ওয়াকার বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদিসহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, চলমান এ প্রক্রিয়াকে আরো বেগবান ও আধুনিকায়ন করতে কাজ করার প্রত‍্যাশা ব‍্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। এসময় আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহবান জানান তিনি।

এর আগে, প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকষ দল সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com