বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‘বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব অভিন্ন আকাঙ্ক্ষা ও অগ্রগতির গভীরে প্রোথিত’ বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংবাদকর্মীদের সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: আলমগীর হোসেন চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ক্যজাই মারমা’র ৩০তম শহীদ বার্ষিকীতে পিসিপি’র প্রদীপ প্রজ্বলন গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ ​ পিরোজপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ব্যবসায়ীর কারাদণ্ড

দাবি পূরণে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে: রেলপথ উপদেষ্টা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, দাবি পূরণে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দাবি থাকতে পারে। কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক।

ফাওজুল কবির খান বলেন, এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। আলোচনা চলছে, সমাধান হবে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার (২৭ জানুয়ারি) ১২টার পর থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। আর এতে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেছে, ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতে নিরবতা।

কমলাপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ যাবেন ময়মনসিংহ, কেউ নেত্রকোনা আবার কেউবা রাজশাহী কিংবা কক্সবাজার। ভোরের আলো ফোটার আগেই যাদের বিভিন্ন গন্তব্যে যাত্রা, কমলাপুর রেলস্টেশনে আজ তাদের অপেক্ষা।

তারা জানান, স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ। তাই কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে। শীতে মধ্যে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com