শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

রানি মুখার্জি শ্বশুরবাড়ি ছাড়লেন

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৩৫৯ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা রানি মুখার্জির স্বামী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতেই ভালোই কাটছিলো দিনকাল। সম্প্রতি শ্বশুরবাড়ি ছেড়েছেন তিনি। না, কোনো দুঃসংবাদ নয়, খুশির খবরই বটে, স্বামী আদিত্যকে নিয়ে নতুন বাড়িতে উঠেছেন এই নায়িকা।

সম্প্রতি রানি ও আদিত্য ‘চোপড়া ম্যানসন’-এর সামনেই একটা বাড়ি কিনেছেন। এখন থেকে সেখানেই মেয়ে আদিরাকে নিয়ে খাকবেন তারা। জুহুতে বাবা যশ চোপড়ার বাড়িতে মা পামেলা চোপড়া ও ভাই উদয় চোপড়ার সঙ্গেই থাকতেন আদিত্য ও রানি।
জানা গেছে, মেয়েকে তার নিজের মতো করে বড় করে তোলার জন্যই নাকি নতুন বাড়ি কিনেছেন তারা। তাদের চাওয়া আদিরা আর পাঁচজন সাধারণ শিশুর মতোই বড় হোক।

উল্লেখ্য, ২০১৪ সালে ইতালিতে চুপিসারে মালাবদল করেছিলেন রানি ও আদিত্য। ২০১৫ সালে তাদের ঘরে ছোট্ট মেয়ে আদিরা। শোনা যায়, রানির বিয়েতে মত দেননি আদিত্যের মা। কারণ, আদিত্য চোপড়ার প্রথম স্ত্রী পায়েল খান্নার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। রানির সঙ্গে পামেলার তিক্ত সম্পর্ক আছে বলে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com