বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা

ভারতীয় হাইকমিশনারের পরিচ্ছন্ন রাজশাহীর প্রশংসা

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৩২৮ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: রাজশাহীর উন্নয়নে এবং এটিকে একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সোমবার বৈঠকে এ কথা বলেন তিনি।
রাজশাহী নগর ভবনে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বৈঠকে রাজশাহীতে বিভিন্ন সময়ে ভারতীয় সহকারী হাইকমিশন আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতার জন্য মেয়রকে ধন্যবাদ জানান হাইকমিশনার।

ভারত ও রাজশাহীসহ বাংলাদেশের বিভিন্ন অংশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ভারত-বাংলাদেশ সম্পর্কের বিদ্যমান ‘সোনালী অধ্যায়’ নিয়ে হাইকমিশনার ও মেয়র উভয়ই সন্তুষ্টি প্রকাশ করেন।

রাজশাহী নগর উন্নয়নে গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নে ভারত সরকারের সহায়তার জন্য মেয়র হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

তিনি রাজশাহীতে ভারত সরকারের কাছ থেকে আরও বিনিয়োগের আশা প্রকাশ করেন এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ব্যবসা ও বাণিজ্য বিষয়ে আরও সহযোগিতার পাশাপাশি মানুষে মানুষে সংযোগ সম্প্রসারণের আহ্বান জানান।

শিক্ষাজীবনে ভারতে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন এবং ভারত কীভাবে তার জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তা উল্লেখ করেন সিটি মেয়র।

বৈঠকে উভয়পক্ষই ভারত ও বাংলাদেশের মধ্যকার বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালীকরণের গুরুত্ব পুনর্ব্যক্ত করে।

ভারতীয় হাইকমিশনার রাজশাহী নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন এবং পরিদর্শক বইতে স্বাক্ষর করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (ভিসা ও কনসুলার) বিশাল জ্যোতি দাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com