বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা

মিরপুরে মাঠ পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধিদল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: রাজনৈতিক কারণে গেল বছরের শেষ দিকে ঘরের মাঠে কয়েকটি সিরিজ স্থগিত হয়ে যায় বাংলাদেশ দলের। যার মধ্যে একটি ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর। তবে নতুন করে আবার সেই সিরিজ আয়োজনের পথে হাঁটছে বিসিবি এবং কিউই বোর্ড।

তারই অংশ হিসেবে মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা মাঠ পরিদর্শন করেন নিউজিল্যান্ডের দুই প্রতিনিধি দল। সকালে কিউই বোর্ডের প্রতিনিধি দলকে সবকিছু ঘুরিয়ে দেখান ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে সেটি স্থগিত হয়ে যায়। তবে নতুন করে কখন বা কোন সময় এই সিরিজটি আয়োজন হতে পারে, সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি।

ধারণা করা হচ্ছে মে মাসে নিউজিল্যান্ড-এ দলের বাংলাদেশ সফর হতে পারে। সেই সফরে ওয়ানডে এবং চারদিনের টেস্টের সিরিজ থাকছে। অবশ্য ‘এ’ দল নিয়ে অনিশ্চয়তার মাঝেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় দল। তাদের পরবর্তী সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে আগামী এপ্রিলে দুটি টেস্ট ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com