বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন অনেকে। ৯ দিনের ছুটিতে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর সিও লে. কর্নেল মো. মাহবুব আলম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহবুব আলম বলেন, প্রথমস্তরে ২৪টি টহল কার্যক্রম পরিচালনা করা হবে। দ্বিতীয় স্তরে ছিনতাইকারী ও মলমপার্টি থেকে রক্ষা করতে সাদা পোশাকে র‍্যাবের সদস্যরা কর্মরত আছেন। তৃতীয় স্তরে মোবাইল স্ট্রাইকিং কোর্ট রয়েছে যাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়। গাড়ি ভাড়া নিয়ে কোনো অভিযোগ পেলে ম্যাজিস্ট্রেট থাকবেন সঙ্গে, মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এ ছাড়াও শপিং সেন্টার ও বাস টার্মিনালে টহল দেওয়া হচ্ছে।

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাসস্থান ত্যাগের আগে পর্যাপ্ত নিরাপত্তার খেয়াল রাখার পরামর্শ দিয়ে লে. কর্নেল মাহবুব আলম রাস্তায় কারও থেকে খাদ্য গ্রহণে ও সখ্যতা না করার পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com