সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ

ঈদুল ফিতরে ড. ইউনূসকে মোদির বার্তা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৫১ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে বার্তা পাঠিয়েছেন। একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, পবিত্র রমজান মাসের সমাপ্তির প্রাক্কালে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তিনি বলেন, আমি পবিত্র এই মাসে, ভারতের ২০ কোটি মুসলিম ধর্মাবলম্বী বিশ্বের অন্যান্য দেশের মুসলমান ভাই-বোনদের সঙ্গে রোজা ও ইবাদতে অতিবাহিত করেছি।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি আরও বলেন, ঈদুল ফিতরের এই আনন্দময় মুহূর্ত উদযাপন, আত্ম বিশ্লেষণ, কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক। এটি আমাদের করুণা, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা আমাদের জাতিগুলোকে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের পরস্পরকে সংযুক্ত করে।

এই পবিত্র দিনের উপলক্ষে, আমরা সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com