সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ

আছিয়াকে নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫৭ বার পঠিত

বিনোদন ডেস্ক: মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া—যিনি নির্মম যৌন নির্যাতনের শিকার হয়ে আমাদের সবাইকে কাঁদিয়েছেন, তার স্মরণে তৈরি হয়েছে একটি হৃদয়বিদারক গান। “মাগুরার ফুল” শিরোনামের এই গানটি গেয়েছেন দেশের খ্যাতনামা সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কয়েকজন তরুণ শিল্পী।

‘মাগুরার ফুল ছোট্ট মুকুল, ঝরে গেলো ফুটে ওঠার আগেই। ডাক্তার হবার স্বপ্নটা তার, নিভে গেলো পিশাচের এক ছোবলেই, এক ছোবলেই॥’ এমন কথামালায় গানটি শুরু হয়েছে।

‘মাগুরার ফুল’ গানে কণ্ঠ দেয়ার বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, মাগুরার ছোট্ট শিশু আছিয়ার মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে ব্যথিত করেছে। এরকম প্রচন্ড নাড়া দেয়া প্রতিটি ঘটনা কিছুদিন পর আমাদের মন থেকে মুছে যায়। ছাড় পেয়ে যায় এর সঙ্গে জড়িত পিশাচেরা। প্রথিতযশা গীতিকার মাহবুবুল খালিদ এই ঘটনাটিকে গানের মাধ্যমে এমনভাবে তুলে ধরেছেন যা বার বার আমাদের বিবেককে নাড়া দেবে। এরকম ব্যতিক্রমী একটি গানে কণ্ঠ দিয়ে আমার ভীষণ ভালো লাগছে। আশা করি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

মাহবুবুল খালিদের লেখা এ ধরনের সচেতনতামূলক প্রতিবাদী আরও অনেক গান রয়েছে। নির্যাতিত ও হত্যার শিকার মানুষদের নিয়ে তার লেখা গানের মধ্যে রয়েছে ফেলানী, আদুরী ইত্যাদি।

সম্প্রতি গানটির ভয়েস রেকর্ডিং ও মিক্স মাস্টারিংসহ অডিও’র সব কাজ সম্পন্ন হয়েছে। গানটির সংগীতাযোজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান। বর্তমানে গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। এতে মূল শিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে কন্ঠ দিয়েছেন মৌটুসী খান, মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া।

গানটি খুব শিগগিরই মাহবুবুল খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com) এ প্রকাশিত হবে। একই সঙ্গে ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ এবং ‘মাহবুবুল এ খালিদ’ ফেসবুক পেইজসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হবে।

প্রসঙ্গত, স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গান লিখে থাকেন। ইতোমধ্যেই তার লেখা ৫ শতাধিক গান ‘খালিদ সংগীত’ (www.khalidsangeet.com) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তার লেখা বেশিরভাগ গানে গীতিকার নিজেই সুরারোপ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com