শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ খুলনায় জাল টাকাসহ গ্রেফতার ২ কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫ জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি বদলি দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম টেকনাফের বাহারছড়ায় প্রায় ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ রাজবাড়ী জেলা পরিষদ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করেছে

কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন অধ্যাপক ইউনূস

  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৮ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: বৃটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ পাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১২ জুন লন্ডনে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় রাজা চার্লস থ্রি নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দিবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, আগামী ৯ জুন লন্ড‌নের উদ্দে‌শ্যে ঢাকা ত‌্যাগ করার কথা র‌য়ে‌ছে প্রধান উপ‌দেষ্টার। সরকার প্রধান আগামী ১০ জুন লন্ডন পৌঁছাবেন। আগামী ১২ জুন ব্রিটেনের রাজ পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে ড. ইউনূসকে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড দেওয়া হবে। তি‌নি ১৩ জুন দে‌শে ফির‌বেন।

জানা গে‌ছে, লন্ডন সফরকালে ড. ইউনূস ব্রিটেনের রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন।

সরকা‌র প্রধা‌নের সফরে পাচার হওয়া অর্থ ফেরত, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন অংশীদারত্ব, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে ব‌লে আশা করা হ‌চ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com