শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সাব-রেজিস্ট্রারদের বদলি নিয়ে সতর্ক করলো আইন মন্ত্রণালয়

  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৯ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে অসাধু ব্যক্তিদের প্রলোভন বা প্রতারণার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেয় আইন মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিবন্ধন অধিদপ্তরের অধীন জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের পদায়ন ও বদলি আইন ও বিচার বিভাগের একটি নিয়মিত কার্যক্রম। বদলি প্রক্রিয়ায় জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের আবেদন, কর্মকাল, স্বামী বা স্ত্রীর কর্মস্থল, চিকিৎসা ও অন্যান্য মানবিক প্রয়োজন বিবেচনায় নেওয়া হয়। উল্লেখিত বদলি কার্যক্রমে কোনো আর্থিক লেনদেনের সুযোগ নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বিষয়ে কোনো অসাধু ব্যক্তি বা গোষ্ঠীর কোনো ধরনের প্রলোভন, প্রস্তাব বা প্রতারণা থেকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে, এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com