সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ

নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল

  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। ১০ বছরের অপেক্ষা ঘুচিয়ে অবশেষে ফাইনালে নাম লেখাল পাঞ্জাব।কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২০৩ রানের বড় স্কোর গড়েও জিততে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স।

১ ওভার হাতে রেখে ৫ উইকেটের ব্যবধানে মুম্বাইকে হারিয়ে ফাইনালে উঠে গেছে পাঞ্জাব কিংস। যেখানে আগে থেকেই অপেক্ষা করছিলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংস ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে যে, এবারের আইপিএল নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে।

কারণ, এবারের দুই ফাইনালিস্ট রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস, এর আগে কখনো চ্যাম্পিয়ন হয়নি। এই দু’দল মুখোমুখি হওয়া মানে যে কোনো একটি দল তো চ্যাম্পিয়ন হচ্ছেই এবং সেই দলটি প্রথমবারেরমত চ্যাম্পিয়নশিপের স্বাদ পাবে।

যদিও দুই দলই এর আগে ফাইনাল খেলার স্বাদ পেয়েছে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তিনবার এবং পাঞ্জাব কিংস একবার। তবে, দুই দলেরই ফাইনাল প্রতিপক্ষ ছিল অন্য কেউ, যারা সংশ্লিষ্ট আসরগুলোতে চ্যাম্পিয়ন হয়েছে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুর্ভাগ্য, এর আগে তিনবার ফাইনালে উঠে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। আইপিএল শুরুর পরের মৌসুমেই, ২০০৯ সালে প্রথবার ফাইনাল খেলেছিল বেঙ্গালুরু। সেবার তারা ৬ রানে হেরে যায় ডেকান চার্জার্সের কাছে। এরপর ২০১১ সালে আবারও ওঠে ফাইনালে। কিন্তু এবারও চ্যাম্পিয়ন হতে পারলো না। এবার ফাইনালে তারা চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় ৫৮ রানে।

তৃতীয়বার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনালে ওঠে ২০১৬ সালে। সেবার ফাইনালে তারা হেরে যায় মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের কাছে, ৮ রানের ব্যবধানে। এরপর ৯ বছর বিরতি দিয়ে আবারও উঠলো ফাইনালে। চতুর্থবারের মত ফাইনালে উঠে তারা কী পারবে প্রথমবার চ্যাম্পিয়ন হতে?

পাঞ্জাব কিংস আইপিএলে যাত্রা শুরু করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব নামে। আইপিএলে দলটির সাফল্য শুন্য। একবার মাত্র উঠেছিল ফাইনালে। ২০১৪ সালে ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পায়নি তারা। সেবার পাঞ্জাব হেরেছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের কাছে, ৩ উইকেটের ব্যবধানে। পরিবর্তিত নামে (পাঞ্জাব কিংস) এবারই প্রথম ফাইনালে উঠলো তারা। এবার কী তারা পারবে চ্যাম্পিয়ন হতে!

তবে পাঞ্জাব কিংসের জন্য বড় অ্যাডভান্টেজ হলো তাদের অধিনায়ক। স্রেয়াশ আয়ার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অধিনায়ক। তার নেতৃত্বে গত আসরে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল। এবার উঠলেন ফাইনালে।নিশ্চয় তার অভিজ্ঞতা কাজে লাগবে পাঞ্জাব কিংসের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com