সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ

কোহলির জন্য ট্রফি জিততে চায় বেঙ্গালুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: আইপিএলে শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। একাধিকবার ফাইনালে খেললেও এখনও শিরোপা জিততে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। যার কারণে শিরোপা ছুঁয়ে দেখতে পারেননি কোহলিও। আইপিএলের ১৮তম আসরে শিরোপার খুব কাছে বেঙ্গালুরু। কোহলির জন্য হলেও এবার ট্রফি হাতছাড়া করতে চান না বলে জানিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার।

আইপিএলের অষ্টাদশ আসরে এসে আবারও শিরোপার খুব কাছে বেঙ্গালুরু। কোহলির জন্য ট্রফি জিততে চান বলে জানিয়েছেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার।

তিনবার আইপিএল ফাইনাল খেলেছে বেঙ্গালুরু। কোনো বারই জিততে পারেনি। ২০০৯ সালে ডেকান চার্জার্স, ২০১১-এর চেন্নাই এবং ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে তারা। ফাইনালের আগে পাতিদার বলেন, ‘কোহলির জন্যই ট্রফি চাই। এত বছর ধরে বেঙ্গালুরুকে অনেক কিছু দিয়েছে ও। আমরা ট্রফি জেতার জন্য নিজেদের সেরাটা দেব। ফাইনাল খেলব এটা ভেবে মঙ্গলবার নামব না। নিজেদের সেরা ক্রিকেটটাই উপহার দেব।

আহমেদাবাদে খেলা হলেও কোহলির জন্যই যে তারা প্রচুর সমর্থন পাবেন এটা মেনে নিয়েছেন পাতিদার। ইতোমধ্যে অনেকে বেঙ্গালুরু থেকে খেলা দেখতে গিয়েছেন। পাতিদারের কথায়, “যেখানেই যাই না কেন সেটাই আমাদের ঘরের মাঠ। যে ভাবে সমর্থকেরা আমাদের পাশে রয়েছেন তার প্রশংসা কোনো ভাবেই করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com