শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ফিফার ছাড়পত্র পেলেন কিউবা মিচেল

  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: পরিবর্তনের হাওয়া বয়ছে দেশের ফুটবলে। হাজমা-সমিতদের উপস্থিতিতে শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবার সেই স্কোয়াডে যুক্ত হতে যাচ্ছে আরও এক নাম। বাংলাদেশের হয়ে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন ইংল্যান্ডে বেড়ে ওঠা মিডফিল্ডার কিউবা মিচেল।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দেওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেলেন কিউবা মিচেল। ফিফার কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই মিডফিল্ডার। ফলে জাতীয় দলের হয়ে তার মাঠে নামার আর কোনো আনুষ্ঠানিক বাধা রইল না।

গতকাল রাতে কিউবার ছাড়পত্র আসে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন শুধু অপেক্ষা জাতীয় দলে ডাক পাওয়ার। সে সিদ্ধান্ত নির্ভর করছে প্রধান কোচ হাভিয়ের কাবরেরার ওপর।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে নিয়মিত খেলেন কিউবা মিচেল। জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও তার শিকড় বাংলাদেশে। সে সুবাদে ফিফার নিয়ম অনুযায়ী দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জানালে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান উদ্যোগী হয়ে কাগজপত্র তৈরির কাজ শুরু করেন। দেড় মাসের ব্যবধানে জন্মনিবন্ধন ও পাসপোর্ট তৈরি করে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তি সংগ্রহের পর অবশেষে মিলে গেছে ফিফার আনুষ্ঠানিক অনুমতিও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com