শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

মালদ্বীপের ‘পর্যটন দূত’ হলেন ক্যাটরিনা কাইফ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৬৬ বার পঠিত

বিনোদন ডেস্ক: ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে নিজের নাম লেখালেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সৌন্দর্যের লীলাভূমি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের ‘পর্যটন দূত’ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন মঙ্গলবার (১০ জুন) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানান, ক্যাটরিনা কাইফ এখন থেকে মালদ্বীপের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ কেবল পর্যটন খাতেই নয়, ভারত-মালদ্বীপ সম্পর্ক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে। সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে, মালদ্বীপের এই সিদ্ধান্তকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ক্যাটরিনা কাইফ এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ”মালদ্বীপ মানেই বিলাসিতা ও প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সংমিশ্রণ। ‘সানি সাইড অব লাইফ’-এর পর্যটন দূত হতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত।”
তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে একাধিকবার মালদ্বীপ ভ্রমণ করেছেন এবং দেশটির অনন্য পরিবেশ ও অভিজ্ঞতা বিশ্ব পর্যটকদের সামনে তুলে ধরতে মুখিয়ে রয়েছেন।

২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ। সর্বশেষ তাঁকে দেখা গেছে থ্রিলারধর্মী সিনেমা ‘মেরি ক্রিসমাস’-এ, যেখানে তিনি অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেতুপতির বিপরীতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com