শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

হতাশায় ক্লাব বিশ্বকাপ শুরু মেসিদের

  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৮ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: বড় পরিসরে মাঠে গড়িয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। তবে উদ্বোধনী ম্যাচে প্রত্যাশা মেটাতে পারেনি লিওনেল মেসির ইন্টার মায়ামি। মিশরীয় ক্লাব আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।

বাংলাদেশ সময় রোববার (১৫ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত হার্ড রক স্টেডিয়ামে গ্যালারি ভরে উঠল প্রায় ৬১ হাজার দর্শকে। তবে মাঠে গোলের খরা থেকে রেহাই মেলেনি!

৩২ দলের নতুন কাঠামোয় ক্লাব বিশ্বকাপের প্রথম আসর রোমাঞ্চ দিয়ে শুরু হলেও গোলশূন্য ড্রয়ে শেষ হয় উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি হয়েছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ইন্টার মায়ামি এবং আফ্রিকার প্রতিনিধিত্বকারী শক্তিশালী মিশরীয় ক্লাব আল আহলি।

খেলার শুরু থেকেই আল আহলি ছিল আগ্রাসী মেজাজে। প্রথমার্ধে তারা একের পর এক আক্রমণ শানালেও গোলরক্ষক অস্কার উস্তারির দৃঢ় দেয়ালে বারবার আটকে যায়। ম্যাচের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসে যখন আল আহলি পেনাল্টি পায়। কিন্তু সাবেক ফরাসি তারকা দাভিদ ত্রেজেগের আদলে খ্যাত মাহমুদ ‘ত্রেজেগে’ সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তার নেওয়া শট ঠেকিয়ে দেন মায়ামির অভিজ্ঞ গোলকিপার উস্তারি। ফিরতি বলেও সফল হন না ত্রেজেগে—দ্বিতীয়বারও বল লুফে নেন উস্তারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com