শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

টাইটানিক নায়কের নতুন ছবি সাড়া জাগাতে পারেনি

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৩৬৪ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: কুয়েন্টিন টারানটিনোর নতুন ছবি ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ মুক্তি পেয়েছে ২৬ জুলাই। ১৯৬০-এর দশকে ফিরিয়ে নিয়ে গেছে ছবিটি। একটি পরিবারে ঘটে যাওয়া খুনের ঘটনা নিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য।

টাইটানিক খ্যাত লিওনার্দো ডি ক্যাপ্রিও ও ব্র্যাড পিট অভিনয় করেছেন ছবিটিতে। বিখ্যাত পরিচালক ও দুই শক্তিমান অভিনেতার এই ছবি নিয়ে প্রত্যাশা ছিলো অনেক। কিন্তু মুক্তির প্রথম দিনে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি।

আমেরিকায় ৩৫০০ এর বেশি থিয়েটারে মুক্তি পাওয়া এই ছবিটি মুক্তির প্রথম দিন আয় করেছে ৪০ মিলিয়ন ডলার। এই আয় নিয়ে সন্তুষ্টু নন বক্স অফিস বোদ্ধারা। সাড়া জাগাতে পারেনি টাইটানিক নায়কের নতুন ছবিটি।

২ ঘণ্টা ৪১ মিনিটের ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমাটি মুক্তির পর রটেন টমেটোতে স্কোর কমে গেছে। কান উৎসবে মুক্তির পর ছবির স্কোর ছিল ৯৩ শতাংশ। গত দুইদিনে তা কমে হয়েছে ৮৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com