সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাকিম সৈয়দ শিব্বির আহমেদ শিবলী ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা; শিগগিরই সমঝোতা স্মারক আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ

ফখর জামানকে নিয়ে দুঃসংবাদ পেল পাকিস্তান

  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪০ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন ফখর জামান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রানের মাঝে ছিলেন তিনি। তবে ওয়ানডে সিরিজের আগেই এই ক্রিকেটারকে নিয়ে বড় ধাক্কা খেল দলটি। চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ফখর।

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারেননি ফখর। ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা জানিয়েছিলেন, ফখর হ্যামস্ট্রিংয়ে টান পেয়েছেন।

তিনি চোটটি পান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময়। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৯তম ওভারে বলের পেছনে ছুটতে গিয়ে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ফখরের চোট গুরুতর নয়, এটি ‘মাইল্ড হ্যামস্ট্রিং স্ট্রেইন’। তবুও বাকি সফর থেকে ছিটকে গেছেন তিনি। দেশে ফিরে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন। তার পরিবর্তে কারো নাম এখনো ঘোষণা করেনি পিসিবি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com