রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পঠিত

হাফসা :বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গত ২৬ আগস্ট ২০২৫ তারিখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বিমানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ‘কোম্পানি আইন, ১৯৯৪’-এর আওতায় প্রণীত ‘আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড’-এর অনুচ্ছেদ ৫১ অনুসারে সরকার এই নিয়োগ প্রদান করে। তিনি বিমানের সাবেক চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব আব্দুল মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে আন্তরিক অভিনন্দন জানানো যাচ্ছে। তাঁর দূরদর্শী নেতৃত্বে জাতীয় পতাকাবাহী সংস্থার অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে মর্মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রত্যাশা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com