রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া দলে ফিরলেন স্টয়নিস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রায় ১০ মাসের বিরতি দিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরলেন মার্কাস স্টয়নিস। নিউ জিল্যান্ডের বিপক্ষে সামনের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেন অভিজ্ঞ এই পেস বোলিং অলরাউন্ডার। নভেম্বরের পর থেকে তিনি দেশের কোনো ম্যাচে খেলেননি, ফলে আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চয়তায় ছিল। এবার নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি দলে ফিরে সেই অনিশ্চয়তা কিছুটা কাটল। ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা পেতে পারেন তিনি।

আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার কিউইদের বিপক্ষে সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকছেন না ক্যামেরন গ্রিন। সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করার পরও টি-টোয়েন্টি দলে জায়গা পাননি তিনি। নিজের অলরাউন্ডার ভূমিকা ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন গ্রিন।

পিঠের চোট থেকে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে কেবল ব্যাটার হিসেবেই খেলা শুরু করেছেন স্টইনিস। তবে সামনের অ্যাশেজ সিরিজের জন্য বোলিংয়ে ফেরার অনুমতি পেয়েছেন তিনি।

এদিকে, অস্ট্রেলিয়ার এই সফরের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেন মিচেল স্টার্ক। আবার পিঠের সমস্যার কারণে দলের বাইরে রয়েছেন প্যাট কামিন্স। গত বিশ্বকাপের পর তারা দুজনই এই ফরম্যাটে খেলেননি। তবে জশ হ্যাজেলউড এই সিরিজের দলে আছেন।

স্ত্রীর সন্তানের জন্মদান উপলক্ষ্যে থাকছেন না পেসার ন্যাথান এলিস। এছাড়া, উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি এবং অলরাউন্ডার অ্যারন হার্ডিও দলে নেই। তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন স্পিনিং অলরাউন্ডার ম্যাথু শর্ট এবং ব্যাটার মিচেল ওয়েন। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি খেলবে, যা অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৪ অক্টোবর।

নিউজিল্যান্ড সফরে অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জ্যাভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়াসুইশ, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাকওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com