বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জার্মান সংসদের পরিবেশ কমিটির প্রতিনিধিদলের সঙ্গে পরিবেশ মন্ত্রীর বৈঠক ঝিনাইদহের নতুন ডিসি নোমান হোসেন খাগড়াছড়িতে অকটেন না পেয়ে তদারকি কর্মকর্তার উপর হামলা উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে নির্বাহী অফিসার :মেধাবী শিক্ষার্থীদের মাঝে তুলে দিলেন উপহার ত্রিশালে অসহায় অন্তঃসত্ত্বা নারী উদ্ধার, নিরাপদ আশ্রয়ে প্রেরণ খাগড়াছড়িতে বৈসু-সাংগ্রাই-বিঝুসহ পাহাড়ের বৃহৎ সামাজিক উৎসব উদযাপন কবি নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী পিরোজপুর যুব উন্নয়নের কৃষি প্রকল্পে বড় দুর্নীতি অনিয়ম ঢাকতে প্রশিক্ষনার্থীদের সামান্য উপহার। খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে:— মন্ত্রী দীপেন দেওয়ান

ফ্ল্যাট বিক্রি করে কোটি টাকার লাভ, দ্বিতীয় বিয়ের ইঙ্গিতও দিলেন মালাইকা!

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পঠিত

বিনোদন ডেস্ক: একদিকে ফ্ল্যাট বিক্রি করে প্রায় সোয়া দুই কোটি রুপি লাভ, অন্যদিকে দ্বিতীয় বিয়ের সম্ভাবনা—দুই মিলিয়ে আবারও খবরের শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর তিনি আবারও বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলে নিজেই ইঙ্গিত দিয়েছেন।

স্কয়ার ইয়ার্ডসের তথ্য অনুযায়ী, ফ্ল্যাটটি লোকহান্ডওয়ালা কমপ্লেক্সের রুনওয়াল এলিগান্তে আবাসিক প্রকল্পে অবস্থিত। ২০১৮ সালের মার্চে মালাইকা ফ্ল্যাটটি কিনেছিলেন ৩ কোটি ৫০ লাখ টাকায়।

ফলে সাত বছরে ফ্ল্যাটটির দাম প্রায় ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি ফ্ল্যাটটি বিক্রি করেছেন ৫ কোটি ৫০ লাখ টাকায়।পাঁচ বছর প্রেমের পর ১৯৯৮ সালে অভিনেতা ও প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। বিয়ের প্রায় ১৮ বছর পর, ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

বর্তমানে তাঁদের ছেলে আরহানকে দুজনই দেখভাল করছেন। বিচ্ছেদের পর মালাইকা আলোচনায় আসেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে। ২০১৯ সাল থেকে প্রকাশ্যে একসঙ্গে দেখা যেত তাঁদের। তবে গত বছর সেই সম্পর্কেরও ইতি টেনেছেন দুজন।
অর্জুন কাপুর এরই মধ্যে স্বীকার করেছেন, তিনি এখন সিঙ্গেল।

মালাইকাকে সামনে দেখা যাবে আয়ুষ্মান খুরানা অভিনীত আসন্ন হরর–কমেডি ‘থামা’ ছবির বিশেষ আইটেম গানে। এর আগে তিনি ‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’-এ রেমো ডি’সুজার সঙ্গে বিচারকের আসনে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com