শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

১৬ বছর বয়সীরাও পাবেন ‘জাতীয় পরিচয় পত্র’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিতে পারবে ১৬ বছর বয়সীরাও। অনলাইনে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে ডাউনলোড করে নেওয়া যাবে এই পরিচয় পত্র। তবে তারা এখন এনআইডি পেলেও ভোটার হবেন কেবল ১৮ বছর বয়স হলেই।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যার বয়স ১৬ বছর পূর্ণ হবে তিনিই আবেদন করতে পারবেন এখানে ওই পহেলা জানুয়ারি পহেলা মার্চ বা এরকম কোনো কিছু নাই। তবে ভোটের নিয়ম সাংবিধানিকভাবে ১৮ বছর। সেক্ষেত্রে তারা ভোট দিতে পারবেন না।

তিনি আরও বলেন, যে এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি করার একটা প্রভিশন ছিল ওটাকে আমরা বলেছি এটা লাগবে না। মানুষের অসুবিধা হয়, সময় ও সুযোগের স্বল্পতা আছে।  তার থেকে বরং জিডি ছাড়াই দ্বিতীয়টা কার্ড পাওয়ার সুবিধা আছে।

সকালে ইসির সামনে সীমানা নির্ধারণ নিয়ে মানববন্ধন হয়েছে, এক্ষেত্রে সীমানা পুণঃনির্ধারণের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, সীমানা পুনঃনির্ধারণের বিষয় যেটা হচ্ছে, আপনারা যদি সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনটা দেখেন ওটাতে বলা আছে, সাত ধারার ছয় এবং সাতে আমাদেরকে চূড়ান্ত যে করা হবে এবং সাত ধারায় বলা আছে– এটার পরে এ ব্যাপারে সংশোধন করতে গেলে আইনগতভাবে আদালতেও যাওয়ার সুবিধা সীমিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com